রাজশাহীর তানোরে নেসকো সেচ মটর ও গভীর নলকূপের তার ছিড়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে তানোর উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থ ও টিন সহায়তা করেন।
মালিকদের প্রতি জনকে নগদ ৬ হাজার টাকাসহ দুই বান্ডিল ঢেউটিন দিয়ে সহায়তা করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।
এ সময় উপস্থিত ছিলেন তানোর প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সাকিল আহম্মেদ, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান, সাবেক কমিশনার তাছির উদ্দীন প্রমুখ।
প্রসঙ্গ, গত ৫ জুন সকালে তানোর টু চৌবাড়িয়া রাস্তা ও লবিয়তলা ব্রিজের পূর্ব দিকে তালন্দ ইউনিয়নের বিল দেউলা মৌজায় এবং খালের দক্ষিণে বিলের ফাঁকা জমিতে নেসকো সেচ মটর ও গভীর নলকূপের তার ছিঁড়ে যাওয়া অরক্ষিত বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭ টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়।
গরুর মালিক শ্রীমতি তপু বালা, সুধাধারী, জিতেন,গীতার, মোজাফফর হোসেন, মনজুর রহমানকে সহায়তা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









