রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সকালে বানেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।
আহতরা হলেন- হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশে রাজশাহী যাওয়ার সময় অপরদিক থেকে আসা ক্যারেট বহনকারী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হন।
পবা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মাহাবুর রাহমান জানান, ঘটনাস্থলে একজন এবং রামেক হাসপাতালে নেওয়া হলে আরেক মারা যান। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছে, ট্রাকটি জব্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









