পিরোজপুরে ডা. জুবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে ‘পিরোজপুর ডা. জুবাইদা রহমান পরিষদ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও সাবেক পিরোজপুর জেলা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক শাম্নী আক্তার রশ্মির নেতৃত্বে শহরের মা-আরেফুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শাম্নী আক্তার রশ্মি বলেন, “ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছি। সবাই ডা. জুবাইদা রহমানের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









