সিলেট বিভাগের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান'র দিকনির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।
সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আল নোমান ও গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান'র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাড়ব বাড়ি তল্লাশি, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারিসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল নিয়মিতভাবে পরিচালিত হবে। সিলেট বিভাগের ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে বলে আশা করেস্থানীয় সচেতন মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









