কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আয়োজন করে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা প্রথমে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আল-মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপরদী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









