বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বরগুনাসহ প্রতিটি উপজেলায় পুলিশের সতর্কতা ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বরগুনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।
তিনি বলেন, ‘‘গতকাল থেকে বরগুনাসহ প্রতিটি উপজেলায় অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ, গোয়েন্দা নজরদারিসহ র্যাব সদস্যরাও টহলে রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চেক পোস্ট বসানো হয়েছে।’’
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শহরের টহল অভিযান তদারকিতে নেমে এ কথা জানান তিনি।
প্রশাসন ছাড়াও জেলা ও উপজেলা গুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









