সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ শে জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে শ্যামনগর উপজেলা যুবদলের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মিছিল করে।
মিছিলটি শ্যামনগর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শেখ নাজমুল হক, যুগ্ন আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল সহ উপজেলা যুবদলের নেতাকর্মী।
নেতাকর্মীরা বক্তব্যে দেশের গণতন্ত্র ভোটাধিকার ও জনগণের নিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সর্বদা সর্তক থাকার কথা বলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









