সীমান্তবর্তী দুর্গম বড়হরিণা ইউনিয়নের তাগলক ঘাট এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দিনব্যাপী বিজিবি হরিণা জোনের (১২ বিজিবি) উদ্যোগে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ১২৯ জন পাহাড়ি অসুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় তাদের মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও বিতরণ করা হয়েছে।
মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান। তিনি বলেন, দুর্গম এসব গ্রামের মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও দায়িত্ব মনে করে।
ছোটহরিণার মত এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের বিনামূল্যের চিকিৎসা সেবাসহ সাহায্যর্থে হাত বাড়িয়ে দিচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









