রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘এবার জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে ১১–দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচনি পদযাত্রায় এ কথা বলেন। 

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ‘এবার জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশি নাগরিক। তারা বাংলাদেশের নাগরিকই নন। তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।’

বিএনপিকে উদ্দেশ্য করে সাবেক উপদেষ্টা বলেন, ‘আমরা দেখেছি, তারা কীভাবে আপনার–আমার–জনগণের টাকা লুট করা, ব্যাংকখেলাপিদের, ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে।’

তিনি বলেন, ‘তারা কৃষক ও শ্রমিকদের পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। সুতরাং এখন যতই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা আছে। আপনারা কোনো কথাই রাখবেন না।’

সংস্কারের প্রসঙ্গ এনে তিনি বলেন, ‘আমরা একটি দলকে বলতে শুনি, তারাই নাকি প্রথম সংস্কারের কথা বলেছিল। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কিন্তু একটিবারও তাদের দলীয়প্রধানকে সংস্কারের কিংবা গণভোটের কথা মুখেও আনতে দেখিনি। তারা অন্যান্য দলকে বলে মুখে এক, মনে আরেক। অথচ তাদেরও আমরা দেখছি, তারা মুখে এক, মনে আরেক।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। যদি এবার বাংলাদেশের একজন নাগরিককেও ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়, তাহলে আমরা বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। যেখানেই কাউকে ভোট দিতে বাধা দেওয়া হবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.