সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় ডিবি ও পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যানসহ দুটি নৌকা জব্দ এবং একজন শ্রমিককে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।আটক যুবক রুবেল মিয়া (২৪) গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার সেলিম মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়া ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদী ও চকলেট জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, চোরাচালান প্রতিরোধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও একটি কাভার্ড ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









