নওগাঁর সাপাহারে গণঅধিকার পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তারের লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবু সাদাত সৌখিন ও সাংগঠনিক সম্পাদক রহিমুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে সেলিম রেজা, সাধারণ সম্পাদক হিসেবে ওয়ালিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কার্যনির্বাহী পরিষদ ও বিভিন্ন পদে মোট ৫১ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
একই সঙ্গে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









