বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ বলেছেন, জৈন্তাপুরের মাটি ও আবহাওয়া বাতাবি লেবু ও জাম্বুরা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক পরিচর্যা এবং কৃষকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এসব ফলের উৎপাদন বৃদ্ধি করে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগও সৃষ্টি করা সম্ভব।
শনিবার (৪ জুলাই) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর অধিন সাইট্রাস গবেষণা কেন্দ্রে বারি বাতাবি লেবু -৫ ফলের আধুনিক উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠান হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ মনজুরুল কাদিরের সভাপতিত্বে ও জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . এমএইচএম বোরহান উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. মোঃ আব্দুস সালাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ সামছুজ্জামান প্রমুখ।
সভায় অধ্যাপক গোলাম হাফিজ আরো বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে নিয়মিত প্রশিক্ষণ এবং কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। জাম্বুরা ও বাতাবি লেবু অত্যন্ত উপকারী ফল, এ জাতীয় ফল মানুষের শরীরের একটা ঔষধও বলা চলে। পুষ্টির চাহিদা পূরণে জাম্বুরা ও লেবু জাতীয় চাষাবাদে এগিয়ে আসার আহবান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









