উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়।
সোমবার (৬ জুলাই) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,বিআরডিবির উপ পরিচালক জাহাঙ্গীর আলম উপজেলা শিক্ষা অফিসার এম এ হান্নান সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ হচ্ছে গ্রাম। দেশের অর্থনীতি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি আমাদের পল্লী অঞ্চল। তাই পল্লীর উন্নয়ন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, নিরাপদ পানি, স্যানিটেশন এবং তথ্যপ্রযুক্তির সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামকে আধুনিক ও স্বনির্ভর করে তুলতে হবে। পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বোপরি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুবসমাজ ও নারীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
আলোচনা সভা শেষে উপকার ভোগীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









