‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।
সোমবার (৬ জুলাই) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে বরিশাল নগরীর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, গ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি পল্লী অঞ্চলকে বাদ দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়া অসম্ভব।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ উন্নত ও আধুনিক পল্লি গড়ে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিআরডিবির জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমবায় সমিতির সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









