‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা-এ প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিআরডিবির ধর্মপাশা উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল। সমবায়ী উদ্যোক্তা শফিকুল ইসলাম পুতুল সভাটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নূরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী মাজহারুল হক, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আফসারুল আলম পীর চন্দন, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীরসহ অনেকে।
সভা শেষে পাঁচজন সমবায়ী সদস্যকে একটি করে ফলজ গাছের চারা এবং একজন সমবায়ীর মাঝে এক লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









