‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
সোমবার ( ৬ জুলাই ) দুপুরে উপজেলা প্রশাসন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) বেড়ার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা, গাছের চারা বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। অনুষ্ঠানের শুরুতে স্বাগতম বক্তব্য দেন বেড়া বিআরডিবির ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা সম্পদ কুমার কুন্ডু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাদি উজ্জামান সহ বেড়া প্রেসক্লাবের বিভিন্ন সাংবাদিকবৃন্দ সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয় ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









