"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬।
সোমবার (৬ জুলাই) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হ। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মুসা মোহাম্মদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, সিটিডাব্লিউ এর সিনিয়র অফিসার রাধা রানী রায়সহ এনজিও ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









