রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আমরা যুবকদের নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

আমরা যুবকদের নেতৃত্বে অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই।’

শুক্রবার (৩০জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির বলেন, ‘আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিবো না। তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদের অপমানিত করতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কথা দিয়ছিলাম, জুলাইযোদ্ধাদের আমাদের অন্তরে জায়গা করে দেব। আমরা কথা রেখেছি। আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এ জুলাই এসে জনগনকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিলো বলেই আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। জুলাই এসেছিলো বলেই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে।’ 

শফিকুর রহমান বলেন, ‘কিন্তু কেউ কেউ আছেন জুলাইযোদ্ধাদের স্বীকার করতে চান না। যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকের দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে দেশ শাসনের কারও কারও স্বপ্ন দেখা। তারা তাদেরকে অস্বীকার করছেন, লজ্জা! এটা মেনে নেওয়া যায় না।’

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ। 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.