সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম এ স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন ও ডা. নাঈম হোসেনসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীগণ।
হসপিটালটিতে ডেঙ্গু রোগীদের যথাযথ চিকিৎসার জন্য বিশেষ ডেঙ্গু আইসোলেশন বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। এছাড়া হাসপাতালের অভ্যন্তরে নিয়মিত ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।
এর পরে তাড়াশ উপজেলা চত্বরে প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে সবার আগে সকলের সচেতনতা প্রয়োজন। তাই আমরা সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখবো। বৃক্ষ রোপণ আমরা নিজেরাও করেছি আমাদের কর্মকর্তা,কর্মচারীসহ সকলকে বৃক্ষরোপন করতে উৎসাহী করছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









