বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাঁঠালিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম

আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

কাঁঠালিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) কাঁঠালিয়া উপজেলা অডিটরিয়ামে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহাফুজুর রহমান।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সংসদ ও গণভোট হবে। একই কর্মকর্তাদের দুটি ভোট কীভাবে সামাল দিতে হবে, তা এ প্রশিক্ষণেই পুঙ্খাপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। আপনারা যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তারা সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা নির্বাচন অফিসার মো. আ. ছত্তার।

আমিনুল/ঝালকাঠি

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.