ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে সেবার মানোন্নয়নের পাশাপাশি রেকর্ড পরিমান রাজস্ব আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।
স্বচ্ছতা ও ডিজিটাল কার্যক্রমের মানোন্নয়ন হয়েছে প্রশংসনীয়। ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি এসেছে। যা গত দুই অর্থবছরের তুলনায় ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব আদায় উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে। যে কারণে প্রশংসায় ভাসছেন সদর সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।
মঙ্গলবার (৭ জুলাই) ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে বলে সদর ভূমি অফিস জানায়।
সদর ভূমি অফিস সুত্র জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে ভূমি উন্নয়ন কর থেকে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। চলনাদিত্ব (মিউটেশন) নবায়ন বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা। ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা। মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
অফিস সুত্র জানায়, ২৩-২৪ অর্থবছরে ভিপি আদায় ৫৬ হাজার ৮৪৪ টাকা, ভূমি উন্নয়ন কর থেকে আদায় ৭ কোটি ১০ লাখ ৪১ হাজার ৩৮৫ টাকা, মোবাইল কোর্ট থেকে আদায় ৭২ হাজার ৩০০ টাকা, চান্দিনাভিটি থেকে আদায় ২১ হাজার ৭৮০ টাকা, নামজারি কর থেকে আদায় ২ কোটি ৫১ লাখ ৯৮ হাজার ৭০ টাকা। ২০২৩-২০২৪ অর্থ বছরে মোট ৯ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৩৭৯ টাকা রাজস্ব আদায় করা হয়েছিল।
২০২৪-২০২৫ অর্থবছরে ভিপি থেকে আদায় ৩ লাখ ৮৫ হাজার ২৬২ টাকা, ভূমি উন্নয়ন কর থেকে আদার ৫ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৭৩ টাকা, মোবাইল কোর্ট থেকে আদায় ১ লাখ ৮৩ হাজার টাকা, চান্দিনাভিটি থেকে আদায় ২০ হাজার ৪২২ টাকা, নামজারি থেকে আদায় ২ কোটি ৭৫ লাখ ০৪ হাজার ৯৯৯ টাকা, ২০২৪-২০২৫ অর্থবছরে মোট রাজস্ব আদায় ৮ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৭৫৬ টাকা আদায় করা হয়েছিল।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, “সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত ভূমি ব্যবস্থাপনায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি আরো বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসার এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
উপজেলা ভূমি অফিসের সাফল্যের জন্য সদর উপজেলার সকল ভূমি মালিক, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভূমি কর্মকর্তা।
ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন বলেন, বিপুল পরিমাণ রাজস্ব আদায় প্রশংসনীয়। একজন কর্মকর্তা তার আত্মরিকতা এবং পরিশ্রম দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করলে দেশ ও মানুষ উপকৃত হয়। যার উদাহরণ সদর উপজেলা ভূমি কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









