নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও ২ যাত্রী।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে রাজাপুর কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, রাজাপুর থেকে গড়মাটির দিকে ইজিবাইকে যাত্রী নিয়ে যাওয়ার পথে রাজাপুর অর্নাস কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইক চালক রান্টু নিহত হন এবং ৪ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তৈলক্ষ ও শিপন নামের আরও ২ যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি ঈশ্বরদীর মুলাডুলি থেকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









