টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদরাসার উত্তর পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়। পরে তারা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বিয়ালা মাদরাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশেপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নবজাতক শিশু উদ্ধার হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শুনতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।
স্থানীয় বাসিন্দা শারমিন বেগম বলেন, তিনি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে তার ভাগ্নেকে ডাক দেয়। পরে জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুটিকে তিনি কোলে তোলে নেন। নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, “বিকেলে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। শিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে ।উদ্ধার হওয়া নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









