রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশে মানুষ চায় একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন: দুলু

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

বাংলাদেশে মানুষ চায় একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন: দুলু

নির্বাচনি প্রচারণায় অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপির কেন্দ্রীয়  নেতা ও  নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে মানুষ চায় একটি নিরপেক্ষ অবাধ নির্বাচন।’

শনিবার (৩১ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী ভূমিকা পালন করেছে, এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ন শিকদারসহ বিএনপির নেতৃবৃন্দ। 

জাহিদুল/নাটোর

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.