মৌলভীবাজারের কমলগঞ্জে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে তিনি কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত রহিমপুর ও পতনঊষার ইউনিয়ন এলাকায় সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় তিনি পানিবন্দি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
ত্রাণ বিতরণকালে এমপি বলেন, ‘‘বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, তবে এই সংকটে সরকার এবং আমরা আপনাদের পাশে আছি। একজন মানুষও যাতে না খেয়ে থাকেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য পরিকল্পিত বাঁধ নির্মাণসহ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।’’
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









