টানা তিন ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বললেন, শেষ ম্যাচে নিজেদের বোলিং নিয়ে তিনি হতাশ।
টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় জুটির আশার কথার জানিয়েছেন মিরাজ।
বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন: হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও তানভির ইসলাম। খেলছেন না নাহিদ রানা ও রিশাদ হোসেন।
পাঁচ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলবেন সাইফ। নাহিদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে খেলেছিলেন সাইফ।
লেগ স্পিনার রিশাদের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির।
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানভির ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









