‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে সাপাহার উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী ও পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য জনাব মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ-সভাপতি মো. মিজানুর রহমান শাহ চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার মো. শামীম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, শিরন্টি ইউনিয়ন চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, খায়রুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ মাঠকর্মী এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সমুহকে অসামান্য অবদান রাখায় পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, স্বাস্থকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









