জুলাই শহিদ দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পাবনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
সভায় জুলাই শহিদ দিবসের বিভিন্ন কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসেবা, অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক তৌফিক ইকবাল, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা মো. ইকবাল হুসাইনসহ জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় বক্তারা জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









