সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের বাসিন্দা রানা মিয়া (৩৩) ও একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের সাগর হোসেন (৩৮) নামের দুইজন পলাতক আসামিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নেত্রকোনা পৌর শহরের মুক্তারপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করেছে।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো.ইমাম হোসেন জানান, “উপজেলার শরিশ্যাম গ্রামের মাদকব্যবসায়ী রানা মিয়ার বিরুদ্ধে চলতি বছরের ২০জুন ও উত্তরবীর গ্রামের মাদকব্যবসায়ী সাগর হোসেনের বিরুদ্ধে চলতি বছরের ২২জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা হয়। তাদের দুইজনকে সোমবার সকালে ধর্মপাশা থানায় নিয়ে আসে ধর্মপাশা থানা পুলিশ। ওইদিন বিকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









