হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ব্রিজ এলাকায় আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হবিগঞ্জ সদর হাসপাতাল সুত্রে জানা যায়, কয়েকজন যুবক মোটর সাইকেল চালনা করতে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়ে তাৎক্ষণিকভাবে একজন নিহত হয়। পরে অপর দুইজন হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া পর মৃত্যু হয়।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার মিজান মিয়া, বানিয়াচং উপজেলার আবিদুর লস্কর এবং তানভির মিয়া ঠাকুর (১৮)। তানভিরের পিতা ফুল মিয়া ঠাকুর। তাদের বাড়ি বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের লস্কর বাড়ি এলাকায়
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, “দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, বিস্তারিত আরো পরে জানা যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলা গোয়েন্তা শাখার কর্মকর্তা জানান, এখন পর্যন্ত, তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে তবে বিস্তারিত পরে জানানো যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









