নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ সময় মাঠজুড়ে দুই দলের সমর্থক, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাইদ খান।
ম্যাচে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অন্যদিকে সাংবাদিকদের দলে খেলেন সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব ও স্মার্ট প্রেসক্লাবের সদস্যরা।
খেলা শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন শুধু বিনোদনের সুযোগই সৃষ্টি করে না, বরং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি কর্মপরিবেশকে ইতিবাচক ও প্রাণবন্ত করে তোলে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
খেলায় সিংড়া সাংবাদিক ইউনিটকে হারিয়ে বিজয়ী হন উপজেলা প্রশাসন। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









