চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় বাল্যবিয়ের আয়োজন করায় নাবালিকা কন্যার মাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে জরিমানা এবং বাল্য বিয়ে বন্ধ করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র জানান, চুয়াডাঙ্গা পৌরসভার গুলশান পাড়া বাল্য বিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মেয়ের বাল্যবিবাহের আয়োজনের জন্য কন্যার মাকে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০/-(দুই হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হলে বিয়ের আয়োজন করবেন না মর্মে মেয়ে মায়ের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









