ময়মনসিংহের ত্রিশালে বিভিন্ন বিসিএসে উত্তীর্ণ ২২ জন নবীন ক্যাডারকে সংবর্ধনা দিয়েছে ত্রিশাল প্রেসক্লাব।
শনিবার (১৮ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে নবীন ক্যাডারদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে নবীন বিসিএস ক্যাডারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মস্থলের পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নেও তাদের অবদান রাখতে হবে।’’
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. মতিউর রহমান। অনুষ্ঠানে সম্মাননাপত্র উপস্থাপন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
শেষে বিভিন্ন বিসিএসে উত্তীর্ণ ২২ জন নবীন ক্যাডারকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









