সিরাজগঞ্জের সলংগা হাইস্কুল মাঠে শনিবার (১৮ জুলাই) বাসুদেবকোল ইয়াংস্টার ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলংগা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সলংগা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, সলংগা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী (পিপিএম) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখসাদী সোহাগ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে অংশ নেয় তাড়াশ উপজেলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা শেষে ফলাফল সমতায় থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয় নির্ধারণ করা হয়। রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় লাভ করে তাড়াশ উপজেলা ফুটবল একাদশ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোতেও বিভিন্ন এলাকার শক্তিশালী দল অংশ নেবে বলে তারা আশা প্রকাশ করেন।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









