দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আয়েশ আলীকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
আজ দুপুরে প্রশাসনের পক্ষ থেকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
এ সময় সাথে ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মণ্ডল আবুল ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, সদস্য শফিকুল ইসলাম, খাঁনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মুকুল চন্দ্র সরকারসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









