বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা বনাম স্পেনের খেলা কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দুই দফায় ব্যাপক সংঘর্ষ, হামলা, বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাহাত ও হাবিবের নাম নাম জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, সোমবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ঈদগা সড়কে প্রজেক্টরে খেলা দেখা কে কেন্দ্র করে মরহুম ম্পাপুর ভাগিনা জিসান ও যুবলীগের ক্যাডার কাজী শাওনের বড় ছেলে আজান এই দুইজনের মধ্যে খেলা শেষে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে হাতাহাতি ও চাকু ছোড়া দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রথমে ঘটনাটি হাজীগঞ্জ ঈদগায়ের সামনে ঘটলেও পরবর্তীতে কিছুক্ষণ পর হাজিগঞ্জ বাজারে জিসানের পক্ষ হয়ে গেঞ্জি ফারুক এর ছেলে মীমাংসা করতে এসে সেও তর্ক বিতর্কে জড়িয়ে যায় ।
পরবর্তীতে বিপক্ষ টিমের আজানের বন্ধু হাবিব, হৃদয় এর সাথে জিসান ও গেঞ্জি ফারুকের ছেলে অপূর্ব সাথে মারামারি হয় । এতে কয়েকজন রক্তাক্ত জখম হয়।
এরজের ধরে একই দিন রাত ১০ টার দিকে আহত হাবিব , হৃদয় প্রায় ৫০-৬০ জন সন্ত্রাসী কিশোর গ্যাং বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অপূর্বের বাসায় হামলা চালায় । এতে বাড়িঘর ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে ।
সেই সময় বাড়িতে থাকা লোকজন প্রাণে বাঁচার জন্য অন্য জায়গা পালিয়ে যায় এবং ৯৯৯ এ কল দেন।
৯৯৯ মাধ্যমে জানতে পেরে ফতুল্লা মডেল থানা পুলিশ ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। বর্তমানে এলাকা থমথম বিরাজ করছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এক পক্ষ সকালে অভিযোগ করে গেছে আরেক পক্ষ হামলা শিকার তারা অভিযোগ করেছে কিনা তা বলতে পারছিনা। আমি থানার বাইরে আছি।
তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









