সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কিত ঘটনার বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি যাচাই-বাছাই শেষে দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। এরই মধ্যে এমপির নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার দেওয়া ভিডিও বক্তব্যও গণমাধ্যমে এসেছে।
জামায়াত নেতা জানান, পুরো বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান ও তথ্য সংগ্রহের কাজ চলছে। ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত পাওয়ার পর সংগঠনের প্রচলিত নিয়ম ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









