শরীয়তপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানা পুলিশের একটি দল শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের পেছনের সড়কে অভিযান চালায়
অভিযানে একটি প্লাস্টিকের বস্তায় থাকা আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালু সরদার (৪৫), পিতা: আবেদ আলী সরদার, গ্রাম: ঝিকরহাটি, থানা ও জেলা: মাদারীপুর সদর এবং ছালাম মাতুব্বর (৪৫), পিতা: রতন মাতুব্বর, ইউনিয়ন: মোস্তফাপুর, থানা ও জেলা: মাদারীপুর।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মোটরসাইকেলে করে প্লাস্টিকের বস্তায় গাঁজা বহন করে মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম বলেন, "ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।তিনি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









