চার দশকের বোমাবাজিতে রক্তাক্ত জাজিরা
চেয়ারম্যান পদ ও আধিপত্যের দ্বন্দ্বে নিহত অন্তত ১৫, অঙ্গহানি অর্ধশতাধিকশরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও চেয়ারম্যান পদ ঘিরে বিরোধ যেন দীর্ঘদিনের এক অস্থিরতার নাম। চার দশক ধরে বিভিন্ন সময়ে সংঘর্ষের সঙ্গে যুক্ত হয়েছে ককটেল ও হাতবোমার ব্যবহার।