শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের উৎকর্ষ সাধন এবং নতুন উদ্ভাবনী শক্তির দিক উন্মোচন করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ‘সাইন্স অ্যান্ড ফিকশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের আয়োজনে মঙ্গলবার দিনভর এ মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয় এবং সাতটি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শাহেদ আকন্দের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আশরাফ আলী, প্রফেসর এমেরিটাস ও উপদেষ্টা ড. হোসেন রেজা এবং আইকিউএসির (IQAC) ডিরেক্টর প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসানসহ অনেকে।
দিনব্যাপী নানা আয়োজন শেষে প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









