চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন রবিবার (২৬ জুলাই) উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ, ইউনিয়ন ভূমি নায়েব মো. আবুল কালাম আজাদ, বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ড. সাইমুম পারভেজ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









