রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর প্রাণকেন্দ্র জিরোপয়েন্টে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
মোবাশ্বের আলী বলেন, রাজশাহী থেকে নেসকোসহ আঞ্চলিক অফিসগুলো বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এটি রাজশাহীর প্রতি বৈষম্যমূলক আচরণ। এ বৈষম্য রাজশাহীর জনগণ মানবে না। সরকার যদি এগুলো থেকে বিরত না থাকে এবং জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হয়, তাহলে রাজশাহীর স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহ সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, নারী শক্তির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক উড়সী মাহফিলা ফাতিহা, জেলা ছাত্রশক্তির আহবায়ক মোতালেব হোসেন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









