পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী। প্রধান আলোচক ছিলেন ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।
আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সভায় বিডি ক্লিন ও পজেটিভ পিরোজপুর সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









