চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় আনুমানিক ৩-৪ দিন আগে মারা যাওয়া আব্দুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আবদুর রহমান সাতবাড়িয়া নগরপাড়া এলাকার মৃত কালা মিয়া সওদাগরের ছেলে।
গাউসিয়া কমিটির মানবিক টিমের প্রধান ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইন ফারুকীর নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় রাতে নিজ ঘরের কাঠের উপর থেকে আবদুর রহমানের অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এবং চন্দনাইশ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহমানের ৩ ছেলে প্রবাসী। বর্তমানে তারা প্রবাসেই অবস্থান করছেন। তার স্ত্রীও সেখানে একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে আছেন। আবদুর রহমানও এক সময় ছেলেদের সাথে বাইরে থাকতেন।
গাউসিয়া কমিটির মানবিক টিমের প্রধান মাওলানা মো. সোলাইমান ফারুকী জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার সময় তিনি খবর পান সাতবাড়িয়া নগরপাড়া গ্রামের নিজ ঘরে এক বৃদ্ধের অর্ধগলিত পচাগলা লাশ পাওয়া গেছে। তখন তিনি পুলিশের অনুমতি পেয়ে ঘটনাস্থলে পৌছে এশার নামাজের আগে লাশটি উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করেন।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. লিটন মিয়া জানান, বিষয়টি খবর পেয়ে আমরা গতকাল সোমবার সন্ধ্যা ৬টার সময় ঘটনাস্থলে উপস্থিত হই। এরপর গাউসিয়া কমিটির মানবিক টিমের সদস্যদের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









