রাজশাহীর তানোরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তানোর উপজেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক,তানোর থানা তদন্ত অফিসার মোয়াজ্জেম হোসেন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃওয়াজেদ আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী,বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









