পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।
ঘোষিত এই নতুন কমিটিতে বাবু বিজয় কৃষ্ণ শীল-কে আহ্বায়ক এবং বাবু পংকজ সরকার-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বাবু বিদ্যাসাগর কুন্ডুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাবু রতন দেবনাথ, নিখিল চন্দ্র রায়, শিপলু সরকার, বঙ্কিম চন্দ্র হাওলাদার, কালু কর্মকার, তারক দাস, মিঠু পোদ্দার ও সুমন অধিকারীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক পরিমল কুমার রায় এবং সদস্য সচিব সুকান্ত চন্দ্র দাস যৌথভাবে এই অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।
কমিটির অন্যান্য পদে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষকদের মধ্যে বাবু তপন চন্দ্র সাহা, শ্যাম সুন্দর দে, মিলন চন্দ্র হাওলাদার, সমীর চন্দ্র, সুমন চন্দ্র হাওলাদার, দিলিপ ব্যাপারী, উত্তম হাওলাদার, বিপুল চন্দ্র, সুমন্ত বারিকদার, পরিমল মিস্ত্রী, শংকর মিস্ত্রী, বিজন চক্রবর্তী, শংকর চন্দ্র বারিকদার, মিঠু কর্মকার, পলাশ চন্দ্র হাওলাদার, পবিত্র চন্দ্র শীল, সুজন চন্দ্র শীল, রঞ্জন কুমার রায়, শেখর অধিকারী ও সজল দাসকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় জানান, উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে এই কমিটি ঐক্যবদ্ধভাবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









