পাবনা জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে বুধবার (২৯ জুলাই) দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা আবু আশ্রাফ।
এর আগে তিনি বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
নবাগত পুলিশ সুপারের যোগদানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার নেতৃত্বে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা সচেতন মহলের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









