নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরোদ্দি ইউনিয়নে এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ ভাসছে পুকুরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভারী বর্ষণের কারণে লাশ উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি বলে জানিয়েছেন তমরোদ্দি পুলিশ ফাঁড়ির এএসআই নাছির উদ্দিন।
শুক্রবার(৩১ জুলাই) সকালে উপজেলার তমরোদ্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক মিরাজের পুকুরে এ লাশ ভাসতে দেখে পথচারীরা।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পুকুরে ভাসতে দেখে পথচারীরা। আশপাশে জানাজানির পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে লাশ উদ্ধার কার্যক্রম চালাতে পারছে না পুলিশ। এ অবস্থায় চারপাশে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে।
তমরোদ্দি পুলিশ ফাঁড়ির এএসআই নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে লাশ উদ্ধার কার্যক্রম চালানো পারছে না।
তিনি আরও জানান, বৃষ্টি কমলে লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তসহ ঘটনা জানার চেষ্টা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









