নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন মহানগর বিএনপি’র নেতাকর্মীরা।
শনিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা।
এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায় আমরা প্রতিহত করবো।’’
তিনি জানান, বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে আর কোথাও তিন প্রজন্মের রাষ্ট্রনায়ক আছে, এমন ইতিহাস কী আছে? নেই।
তিনি আরও বলেন, ‘‘আরএফএলের সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করতো। আমার কাছে সেই ছবি আছে। সে লজিং মাস্টার ছিল। আাসিফ থেকে শুরু করে নাহিদ, হাসনাতরা পাঁচ আগস্টের আগ পর্যন্ত কই ছিল? ১৭ বছরের আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা বড় বড় কথা বলিস।’’
এ সময় মহানগর বিএনপি’র সদস্য সচিব আবু ইউসুফ টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









