গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
সোমবার (৩ আগস্ট) সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক অনিয়মের ভিত্তিতে ভুমি অফিসের চারজনকে বরখাস্থ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এসময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করেন তিনি। পরে তিনি সফিপুরে অপর একটি ভুমি অফিস পরিদর্শনে যান।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চারজনকে বরখাস্ত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









